মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে নিহত ১, আহত ১২

ডেস্করিপোর্ট  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় বাসচাপায় শুভ মিয়া (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত ও বাসের কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) বিকাল পাঁচটার দিকে উপজেলার আশোকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শুভ গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার গোলাম মোর্শেদ পান্নার ছেলে। গুরুত্বর আহত দুই বাসযাত্রীকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল পাঁচটার দিকে এনা পরিবহনের বরিশালগামী বেপরোয়া গতির একটি বাস মহাসড়কের আশোকাঠী ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া মোটরসাইকেল চালক শুভকে চাপা দিয়ে বাসটি পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার মহিদুল আলম জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস থেকে নারী ও শিশুসহ ১২ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি রেকার দিয়ে উত্তোলনের পর পুনরায় তল্লাশি চালিয়ে উদ্ধার অভিযান শেষ করা হবে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, নিহত মোটরসাইকেল চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক সুপারভাইজার পলাতক থাকায় বাসটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।