শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

অবরোধের দুই দিনে ১৪ গাড়িতে আগুন

ডেস্ক রিপোর্ট ।। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চতুর্থ দফায় অবরোধ কর্মসূচির দুই দিনে সারা দেশে ১৪টি গাড়িতে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (১২ নভেম্বর) থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এসব আগুনের খবর পাওয়া যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর মধ্যে ঢাকা মহানগরে ৮টি গাড়িতে, ঢাকা বিভাগে (মহানগর বাদে) তিনটি, বরিশাল সদর একটি, নাটোরে একটি ও দিনাজপুরে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ১১টি বাস, দুটি নছিমন ও একটি ট্রাক পুড়ে যায়।

এদিকে ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে।