রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা

রাজধানীতে জুয়ার টাকা না পেয়ে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর কলাবাগানে অনলাইনে জুয়ায় আসক্ত মো. ফয়সাল মাহমুদ (২১) নামে এক শিক্ষার্থী টাকা নিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করে ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে কলাবাগানের ইস্টার্ন পান্থছায়া নামের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত এ কে এম মাহমুদুল হকের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কলাবাগানের থাকতেন। ফয়সাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্র জানায়, ফয়সাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিল। গত শনিবার রাতে মায়ের কাছে টাকা চাইলে না পেয়ে ঘরে রাগারাগি করেন। পরদিন রোববার রাতে মাকে ঘরে আটকে জোর করে টাকা দাবি করেন তিনি। না পেয়ে মারতে উদ্যত হন। পরে ফয়সাল তার কক্ষে গিয়ে আগে থেকে খোলা জানালা দিয়ে ১৩ তলা থেকে লাফ দেন। তিনি পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কলাবাগান থানার এসআই শামসুল হক সুমন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।