মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্ভে ও ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মন্ত্রী,সিটি মেয়র,বিভাগীয় ও জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ বৃহস্পতিবার (১৪) ডিসেম্বর সকাল ৯টায় জেলা প্রশাসন দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা নাম ফলকস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানায় পাণি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সহ জেলা ও মহানগরের আওয়ামী লীগের এক অংশ নেতৃবৃন্দ।

এরপরপরই বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলর সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া নগরীর ত্রিশগোডাউন বধ্যভূমি স্মৃতি ৭১ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী আওয়ামী লীগের অপর একটি অংশ।

এখানে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় প্রশাসন, ডিআইজি,পুলিশ কমিশনার,পুলিশ সুপার,জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী দপ্তর কর্মকর্তা গণ।

অন্যদিকে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃর্তিনাম ফলক স্তম্ভে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ।

এছাড়া আরো শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সুশিল সমাজ নেতৃবৃন্দ।