বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৪৫
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না: গভর্নর

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না। তারা যেন টাকার বালিশে না ঘুমাতে পারেন আমরা এমন ব্যবস্থা করব।

গভর্নরের দায়িত্ব নেওয়ার পর বুধবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, আন্তর্জাতিক সহায়তা নিয়ে, অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়া মেনে এমন ব্যবস্থা নেওয়া হবে, যেন যারা টাকা নিয়ে গেছেন তারা শান্তিতে থাকতে না পারেন। তারা যেন টাকার বালিশে না ঘুমাতে পারেন। তাদের দৌড়ের ওপর রাখা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন কিছুটা হলেও এখন সহায়ক আছে, এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক বা না আসুক তাদেরকে আমরা কষ্টে রাখব। আশা করি, আমরা এটা করতে পারব।