রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর প্রতিষ্ঠা ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর বরিশাল জেলার সহযোগী সংস্থা সমুহের আয়োজনে নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,বরিশাল জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার (মামুন),সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। সভায় সভাপতিত্ব করেন রান এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম।

সভায় বক্তারা বলেন,দেশের ক্রান্তিকালে এবং নানা দুর্যোগে দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিও গুলোও নানা রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।গ্রামীণ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে টাকার গতিশীলতা বৃদ্ধি, ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানের বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন সহ নানা পথ অনুসন্ধান করার সুযোগ করে দিচ্ছে এনজিও।

সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাসাস এর নির্বাহী পরিচালক বন্দনা নাথ।সভায় সংস্থার তথ্য উপস্থাপন করেন,সেইন্ট বাংলাদেশ এর মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন ম্যানেজার মিয়া মজিবর রহমান।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সভায় আগত বরিশালের ১১ টি বেসরকারি উন্নয়ন সংস্থার অতিথিরা মিলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন।

সভায় আরো উপস্থিত ছিলেন,অগ্রগামী সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম,এস ই ডি এস এর নির্বাহী পরিচালক হাবিবুর রহমান তালুকদার,অগ্রগামী সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খোকন,ডি ইউ জে কে এস এর নির্বাহী পরিচালক এনায়েত হোসেন মনির,ডি এম ইউ এস এর নির্বাহী পরিচালক সাধনা রানী ব্যাপারী,এল টি এন এর সমন্বয়ক ফরিদা আক্তার মিল্কি,আমুস এর নির্বাহী পরিচালক ইসমত আরা বেগম সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।