বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:২২
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বরিশাল বেলস পার্ক মাঠে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার (মামুন),বরিশাল জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোসাঃ উম্মে কুলসুম, বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুম মুনির টিটু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠানে ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।