রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে জামায়াতের কর্মী সম্মেলন ২১ জানুয়ারি, প্রধান অতিথি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যৌথ কর্মী সম্মেলন আগামী ২১ জানুয়ারি দুপুর ২টায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সম্মেলন উপলক্ষে জেলা জামায়াতের প্রস্তুতি সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইদ আহমদ খান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট আজম খান, হাফেজ মাওলানা কাওসার হোসাইন, নুরুল হক সোহরাব, অধ্যাপক মাসুদুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা গিয়াসউদ্দিন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন হোসাইন, সেক্রেটারি বায়জিদ শরীফ, উজিরপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল খালেক প্রমুখ।