শনিবার, ১৩ই মার্চ, ২০২৬ ইং, রাত ৪:৪৪
শিরোনাম :
মোজতবা খামেনি আহত তবে ভালো আছেন: ইরান ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু মারধর ও লুটপাটের মামলায় বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি কারাগারে ১৩৯ কার্টন খেজুরের হিসাব দিলেন মাসুদ সাঈদী সুস্থ ও নিরাপদ আছেন‘মোজতবা খামেনি’ যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা গায়েব বরিশালে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে পুলিশ রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা : গোলাম পরওয়ার

ভাঙা হলো ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের ম্যুরাল

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করছে ‘২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা’। বুধবার রাত আটটার দিকে এ বিক্ষোভ শুরু হয়।

এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন তারা।

কয়েক শ মানুষ বাড়ির ভেতরের প্রবেশ করে যে যেভাবে পারছেন বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করেন।

শিক্ষার্থীরা বলছেন, আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরে আছি। প্রতি মিনিটে শত-শত মানুষ আসছে। আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কী করে কর্মসূচি ঘোষণা করে। আমরা এ দেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না। যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

এ ছাড়া সন্ধ্যায় ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

একটি পোস্টে বলা হয়, ধানমন্ডি-৩২ অভিমুখে লং মার্চ টু ধানমন্ডি-৩২’ বুলডোজার মিছিল। হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আজ রাত ৯টায় এ কর্মসূচি পালিত হয়।