মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

সৌদিতে ফের বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক ।। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সেই সঙ্গে এই বৃষ্টিপাত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও উল্লেখ করেছে।

সংস্থাটি বলছে, আগামী দুই-তিনদিন রাজধানী রিয়াদ, হা’ইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায় ভারি বৃষ্টিপাত হবে। এর ফলে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যাও দেখা দিতে পারে।

সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও মক্কা অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে এনসিএম। এমনকি বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের কারণে কোথাও কোথাও ধূলি ঝড়েরও পূর্বাভাস দিয়েছে।

পাশাপাশি যেসব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানকার মানুষকে সতর্কতা বার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। এছাড়া যেসব জায়গায় আকস্মিক বন্যা হওয়ার শঙ্কা আছে, সেখানে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে কয়েক দিনের টানা ভারি বর্ষণের জেরে দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। ওই বন্যার কারণে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় লাল সতর্কতা সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছিল দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। সেসব ছবি-ভিডিওতে দেখা যায়, বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এমনকি বিভিন্ন ভবনের নিচতলাও ডুবে যেতে দেখা যায়।