মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:২৪
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ভারতের দিকে তাক করা ১৩০ পারমাণবিক অস্ত্র: রেলমন্ত্রী হানিফ আব্বাসী

ডেস্ক রিপোর্ট ।। পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এবং সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এই তথ্য জানায়।

শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী বলেন, ‘শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি।’ এছাড়া তিনি ঘোরি, শাহিন, গজনবি-এর মতো মিসাইলও প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন এবং ভারতকে সতর্ক করে দেন।

তিনি আরও বলেন, ‘যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সাহস করে, তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে।’

মন্ত্রীর বক্তব্যে তিনি বলেন, ‘আমরা মিলিটারি সরঞ্জাম এবং মিসাইল শুধু দেখানোর জন্য রাখিনি। পরমাণু ক্ষেপণাস্ত্রও প্রস্তুত রয়েছে। কোথায় রাখা আছে, তা কেউ জানে না, কিন্তু এটুকু জানিয়ে রাখছি, এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা রয়েছে।’

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে হানিফ আব্বাসী বলেন, ‘নয়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে।’ তিনি দাবি করেন, ‘১০ দিন যদি এরকম চলতে থাকে, তাহলে ভারতের এয়ারলাইন্সগুলো দেউলিয়া হয়ে যাবে।’

পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করা অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতের অভিযোগের শক্তিশালী অস্বীকার করে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছে। সিমলা চুক্তি স্থগিতসহ পাকিস্তান ভারতের বিমান পরিবহন নিষিদ্ধ করেছে এবং সিন্ধু নদের পানি বন্ধ রাখলে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে।