মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

পাকিস্তানের তীব্র হামলার মুখে ভারতের সাদা পতাকা উত্তোলন

অনলাইন ডেস্ক ।। পাকিস্তানের তীব্র হামলার মুখে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে।

বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ দাবি করেছেন।

ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। পাঞ্জাবের শিয়ালকোট, বাহাওয়ালপুর, এবং আজাদ জম্মু ও কাশ্মীর সহ ছয়টি স্থানে এই হামলা চালানো হয়।

এ ঘটনায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে গভীর রাতে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরার তীব্র গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর ৬ষ্ঠ মাহার ইউনিটের ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করেছে।

আজাদ কাশ্মীরের লিপা উপত্যকার বিপরীতে অধিকৃত কাশ্মীরে ভারতীয় ৬ মাহার ইউনিট অবস্থিত। ভারতীয় বাহিনী এখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অবস্থিত চুরহা কমপ্লেক্সের কাছে সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় বাহিনী। এর মানে হচ্ছে, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনী তাদের পরাজয় শিকার করেছে।

অবশ্য এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।