মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

ভারতকে আমরা উপযুক্ত জবাব দিয়েছি,নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি: শাহবাজ শরিফ

অনলাইন ডেস্ক ।। ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরিফ এই মতামত প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও, পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।

প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।

তিনি বলেন, আমাদের পাল্টা অভিযান ‘বুনইয়ানুম মারসুস’ এ সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল।

এদিকে পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে, যা অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেছে। তারা বলছে আদমপুরে ভারতীয় এস-৪০০ এর ক্ষতি হয়েছে, সুরাট ও সিরসায় বিমানঘাঁটি ধ্বংস হয়েছে, নাগরোটায় ব্রহ্মোস স্পেস, ডেরাঙ্গিয়ারি ও চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে।

তিনি বলেন, ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

একই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উসকানি তৈরি করেছে এবং উত্তেজনা বাড়াচ্ছে।

তিনি পাকিস্তানের সব দাবি ভিত্তিহীন বলে অভিহিত করে বলেন, আজ সকালে, আমরা আবারও এই উসকানিমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পেয়েছি।