বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৪৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

‘আমি ভয় পাই না’, ট্রাম্পের হুমকির জবাবে মামদানি

আন্তর্জাতিক ডেস্ক ।। নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন। মামদানির প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরই ট্রাম্প তাকে ‘পাগল’ ও ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করেন এবং হুমকি দেন, যদি মামদানি অভিবাসন সংস্থা আইসিই-কে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেন, তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।

প্রতিক্রিয়ায় মামদানি বলেন—প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন। শুধু এ কারণে যে আমি আমাদের শহরে আইসিই-এর তাণ্ডব থামাতে চাই। আমি কোনও আইন ভাঙিনি। আমি এই ভয়ভীতি মেনে নেব না। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

তিনি আরও বলেন, এ হুমকি শুধু আমার প্রতি নয়—এটি একটি বার্তা যে তুমি যদি মুখ খোলো, তারা তোমার পেছনে লাগবে।

ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও কটাক্ষ করেছেন মামদানি। বলেন, এ প্রশংসা অবাক করার মতো নয়। বরং তা প্রমাণ করে কেন এরিক অ্যাডামসের সময় শেষ হওয়া দরকার।

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত মামদানি ১৯৯৮ সালে সাত বছর বয়সে আমেরিকায় আসেন। নিউ ইয়র্কে বসবাসরত প্রগতিশীল যুবসমাজের মাঝে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অনেকে তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন মুখ বলেও অভিহিত করছেন। তিনি আসন্ন নভেম্বর নির্বাচনে নিউ ইয়র্কের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।