বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

ইরানি দূতাবাসে ‘জায়নবাদী সরকারের অপরাধের’ নিন্দা জানালেন ইহুদিরা

আন্তর্জাতিক ডেস্ক ।। লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইহুদি সম্প্রদায়ের একটি অংশের প্রতিনিধিরা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রতিনিধিদলটি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডারদের স্মরণে একটি বইতে সই করেন।

লন্ডনে ইরানি দূতাবাস জানিয়েছে, এই দলটি ‘ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং নেতানিয়াহু ও জায়নবাদী সরকারের অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে’।

ইরানি দূতাবাস জানিয়েছে, প্রতিনিধিরা ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছে, জায়নবাদী শাসনের অপরাধ ইহুদিধর্ম দ্বারা অনুমোদিত নয়। নেতানিয়াহুর আসল লক্ষ্য সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা দেখে আমরা হতবাক। নেতানিয়াহুর অপরাধ এবং অমানবিক কর্মকাণ্ড কোনো নৈতিক কোড বা ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর ভাষ্য, এই প্রতিনিধিরা হারেদি সম্প্রদায়ের ইহুদি। তারা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের তীব্র বিরোধিতা করে। এই সম্প্রদায়ের ধর্মগুরুরা এর আগে ইরান সফর করেছেন এবং ইসরায়েল-বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। বছরের পর বছর ধরে তারা ফিলিস্তিনি আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।