বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৩৭
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

জীবনে একবারের জন্য হলেও গ্রেপ্তার হতে চান ১০৪ বছরের বৃদ্ধা

ডেক্সরিপোর্ট:বৃদ্ধাশ্রমে যে প্রবীণেরা থাকেন, তাঁদের জন্য ১ মার্চ থেকে যুক্তরাজ্যের এসেক্সে একটি অভিনব প্রকল্প শুরু করেছে দাতব্য সংস্থা অ্যালাইভ অ্যাকটিভিটিস। ‘উইশিং ওয়াশিং লাইন’ নামের এই প্রকল্পে প্রবীণদের একটি করে ইচ্ছা পূরণ করবে তারা। এই প্রকল্পে অংশ নিয়ে ১০৪ বছরের এক বৃদ্ধা জানিয়েছেন, জীবনে একবারের জন্য হলেও গ্রেপ্তার হতে চান তিনি। তাঁর নাম অ্যান ব্রোকেনব্রাও।

শুরুতে সবাই অবাক হলেও তাঁর ইচ্ছাপূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বুধবার তাঁকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নেবে পুলিশ। স্থানীয় পুলিশ বলেছে, অ্যানের ইচ্ছা পূরণ করতে পারলে তারা আনন্দিত হবে।

প্রকল্পটিতে পাঁচটি বৃদ্ধাশ্রমকে যুক্ত করা হয়েছে। স্টোকলি কেয়ার হোম তাদের একটি। ব্রিস্টল কাউন্টির স্টোক বিশপের এই বৃদ্ধাশ্রমেই থাকেন অ্যান। কর্মজীবনে একটি কারখানার দাপ্তরিক কর্মকর্তা ছিলেন তিনি। গ্রেপ্তার হতে চাওয়ার কারণ সম্পর্কে তিনি লেখেন, ‘জীবনে কখনো আইন ভাঙিনি। তাই কখনো থানা-পুলিশের চৌকাঠ মাড়াতে হয়নি। গ্রেপ্তার হওয়ার অনুভূতি কেমন তা জানতে আমার মনে একটি সুপ্ত ইচ্ছা রয়ে গেছে।’

প্রকল্পে অংশগ্রহণকারী অন্য প্রবীণদের মধ্যে কেউ রোলস রয়েস গাড়িতে চড়বেন বলে জানিয়েছেন। কেউবা মোটরবাইক রেস খেলা দেখতে চেয়েছেন,