বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৩৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক ।। আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে। রোববার (১২ অক্টোবর) সূত্রের বরাত দিয়ে কাবুলভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে।

টিভি চ্যানেলটির প্রতিবেদন অনুসারে, আফগান-পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

তালেবান কর্মকর্তারা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি বলে জানিয়েছে টোলো নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়ে ‘সন্ত্রাসীদের’ হত্যার দাবি করে। এরপর থেকে উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে।

তালেবান সরকার রোববার দাবি করেছে, তারা পাকিস্তানের মোট ৫৮ জন সেনাকে হত্যা করেছে। সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটিও দখল করেছে।

অপরদিকে পাকিস্তান সরকার বলেছে, তারা অন্তত ৫০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। সেই সঙ্গে তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে গেছে। খারচার ফোর্ট, কিলা আবদুল্লাহর লেওবুন্দ অঞ্চল, মানোজাবা ব্যাটালিয়নের সদর দপ্তর এবং দুররানি ক্যাম্পসহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে পাকিস্তানে ৯০% সন্ত্রাসী হামলা ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পশতুন এবং বালুচসহ জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার অজুহাতে উভয় অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালায়। বেশিরভাগ হামলার পেছনে তালেবান জড়িত বলে দাবি ইসলামাবাদের।