মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

ইরানের বন্দর আব্বাসে ভবনে বিস্ফোরণে নিহত ১, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের একটি ভবনে গ্যাস লিক থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর। খবর রয়টার্সের।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি গ্যাস লিকের কারণে হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, বান্দার আব্বাসে যে বিস্ফোরণ ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে বলা হয়েছিল ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর একজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল—এটি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে, ইরাক সীমান্তবর্তী ইরানের আহভাজ শহরে শনিবার গ্যাস বিস্ফোরণের পৃথক এক ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান টাইমস। তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

দুইজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, শনিবারের বিস্ফোরণগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। পেন্টাগনকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তারা কোনো উত্তর দেয়নি।

তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনার মধ্যে এসব বিস্ফোরণ দেশজুড়ে নিরাপত্তা ও উদ্বেগের মাত্রা আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।