রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩৬
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক ।। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর পরদিন শুক্রবার (২৪ এপ্রিল) এ হামলা চালায় দখলদার বাহিনী। খবর আল আরাবিয়ার।

শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াদি আল-হুজাইরে দুইজন, টৌলিনে দুইজন এবং স্রিফা ও ইয়াতের এলাকায় একজন করে নিহত হয়েছেন।

এদিকে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, ২৯ মার্চ তাদের ঘাঁটিতে হামলায় আহত এক ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী শুক্রবার হাসপাতালে মারা গেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই হামলায় একটি ইসরাইলি ট্যাংকের গোলা ব্যবহৃত হয়েছিল।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল শহরে তারা ছয়জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণায় উল্লেখিত নিহতদের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা, তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত লেবাননে মোট ২ হাজার ৪৯১ জন নিহত হয়েছে।