সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক ।। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে নতুন একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলে আজ (শুক্রবার) জানিয়েছেন এক ইরানি কূটনীতিক। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রস্তাবটি পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন, নতুন প্রস্তাবটি নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে এটি আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং নতুন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে।

এর আগে ইরান যে প্রস্তাব দিয়েছিল, সেখানে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের মত ছিল, যুদ্ধ চলাকালীন সময়েই পারমাণবিক ইস্যু নিয়ে চুক্তি করতে হবে। নতুন সংশোধিত প্রস্তাবের বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর টানা সংঘাত ও পালটা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ, যা এখনো কার্যকর রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানো হতে পারে।

সূত্র: আলজাজিরা