সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক ।। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এরমধ্যে দেশটির বুশেহরে মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী।

বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল। সেখানে এর আগেও ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।

বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেছেন, আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে।

এরআগে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল ছুড়েছিল ইরানের সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছিল, নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালি থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। হরমুজে থাকা জাহাজকে সতর্কতা দিতে এসব গুলি ছোড়া হয়েছে বলে উল্লেখ করেছে তারা।

সূত্র: তাসনিম নিউজ