শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৫
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

ইউক্রেইনের বিমান ভূপাতিতর খবর গোপন করায় তেহরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক  বিমান ভূপাতিতর খবর গোপন করায় ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির সেনাবাহিনী ইউক্রেন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ভুল করে ভূপাতিত করার স্বীকারোক্তি দেওয়ার পর তেহরানের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা।

টুইটারে প্রকাশিত ভিডিওতে শনিবার আমির কবির বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ‘সর্বাধিনায়কের পদত্যাগ, পদত্যাগ’ স্লোগান দিতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মুহূর্তে বিমানটিকে উড্ডয়নের অনুমতি কেন দেওয়া হলো তা নিয়ে প্রশ্নও তুলেছেন বিক্ষোভকারীরা।

বিবিসি জানায়, প্রতিবাদকারীরা অন্তত দু’টি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়, সেখানে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

গত বুধবার (৮ জানুয়ারি) ভোরে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ছয় মিনিট পর ইউক্রেইন এয়ারলাইন্সের উড়োজাহাজাটি বিধ্বস্ত হয়। এতে আরোহী ১৭৬ জনের সবাই নিহত হন।

প্রথমে যান্ত্রিক সমস্যার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে ইরান। তবে উড়োজাহাজটি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। তখন ইরানের কর্মকর্তারা তা ডাঁহা মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বলছিলেন, যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনায় পড়ে ওই উড়োজাহাজটি।

এর তিনদিন পর শনিবার “ভুল করে” উড়োজাহাজটি ভূপাতিতের কথা স্বীকার করে “গভীরদুঃখ” প্রকাশ করে ইরানি কর্তৃপক্ষ।

এরপর প্রথমে বিমানে নিহত যাত্রীদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানের অন্তত দু’টি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। প্রকাশিত খবরে জানা গেছে, শরীফ ও আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রতিবাদ শুরু করে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রতিবাদ বিক্ষোভে রূপ নেয়।

ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস এক প্রতিবেদনে জানায়, প্রায় হাজারখানেক মানুষ নেতাদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে মার্কিন হামলায় নিহত সামরিক কমান্ডার সোলাইমানির ছবি ছিঁড়ে ফেলে।

বিমান ভূপাতিতের ঘটনায় যারা দায়ী ও যারা সেই ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করেছিল, সবাইকে বিচারের আওতায় আনার দাবি তোলেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

তারা “কমান্ডার ইন চিফের পদত্যাগ চাই”, “মিথ্যাবাদীরা নিপাত যাক” ইত্যাদি স্লোগান দেন।

অন্যদিকে, এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “অনুপ্রেরণাদায়ী” প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছেন।

টুইটে তিনি বলেন, “ইরান সরকারের অবশ্যই উচিৎ মানবাধিকার সংগঠনগুলোকে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেওয়া। একইসাথে চলমান আন্দোলনের খবরও সেখান থেকে সরবরাহ করতে দিতে হবে। একটি শান্তিপূর্ণ বিক্ষোভে যেন কোনভাবেই কোনও সংঘর্ষ না ঘটে। ইন্টারনেটও বন্ধ করা যাবে না। সমগ্র বিশ্ব দেখছে।”