শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, ১৫ পাচারকারী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি  ভোলায় ১০ কোটি টাকা মূল্যের ২৬ হাজার পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি ভারতীয় ট্রলার ৪ ভারতীয় নাগরিক সহ ১৫জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন- ভারতীয় নাগরিক রমেশ দাশ, পরান দাশ, সুভাশ মন্ডল, লক্ষন দাশ এবং বাংলাদেশিদের মধ্যে রয়েছে জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, সনজিত মালো, মো. হানিফ, মো. আবু বক্কর, সোবাহান মৃধা, উত্তম কুমার দাস, রবিন কুমার দাশ, বালা চাঁদ, মৃনাল চন্দ্র ও মো. মিজান। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভোলা খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ জোনের লে. বিএন মাহাবুবুল আলম শাকিল আহম্মেদ।

তিনি জানান, ভারত থেকে ট্রলার যোগে অবৈধ পথে শাড়ি নিয়ে গত ১৬ ফেব্রæয়ারি রোববার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকার সোনার চর আসলে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়। এ সময় ওই ট্রলার থেকে ২৬ হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়াও এর সাথে জড়িত ৪ ভারতীয় নাগরিক ও ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত শাড়ি ভোলা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে।

নদী পথে সকল অবৈধ মালামাল পাচারকারীদের ব্যাপারে কোস্টগার্ডে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।