বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৯
শিরোনাম :
শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক

শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

নিজস্ব প্রতিবেদক ।। জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ও বরিশাল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালামের সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ১ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আব্দুস সালামের বাসভবনে উপস্থিত হন নেতৃবৃন্দ। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স, বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার, নির্বাহী সদস্য আম্মার হোসেন আম্মান ও সঞ্জিব সিংহসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে মরহুমার স্বামী আব্দুস সালাম এবং তাঁর চিকিৎসক ছেলে ডা. সিয়াম অংশ নেন। এ সময় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুমাকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন— এই কামনা করেন নেতৃবৃন্দ।