ডেস্ক রিপোর্ট ।। বরিশালের মুলাদী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট আংশিক এ কমিটির অনুমোদন দিয়েছে এনসিপি বরিশাল জেলা আহ্বায়ক কমিটি।
এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক মোঃ আবু সাঈদ মুসা ও সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ (ফেরদৌস) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অনুমোদিত কমিটিতে মোঃ তৌহিদুল ইসলাম সুমনকে আহ্বায়ক এবং ইব্রাহিম হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ওমর আলী ও মোঃ শফিকুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খান, শাহাদাত হোসেন সজ্জাদ, এইচ এম জুবায়ের আহমেদ জাহিদ ও আহমেদ রায়হানকে।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার মোঃ ইউছুফ আলী (ইমরান) ও মোঃ সাইফুল ইসলামকে। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ সোলাইমান মাহমুদ (প্রবাসী), মেহেদী সিফাত ও নুরুল হক নুর।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ নাইমুল ইসলাম, মোঃ রায়হান চৌধুরী খোকা ও মোঃ আরিফ হোসেন। দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, সহ-দপ্তর সম্পাদক আল আমিন গাজী এবং প্রচার সম্পাদক রাকিব শিকদার।
কমিটির অন্যান্য পদে রয়েছেন অর্থ সম্পাদক মোঃ সজীব হোসেন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন, শ্রম ও পরিবহন বিষয়ক সম্পাদক রাব্বি হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাহিম এবং সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি মৃধা (প্রবাসী)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনুস আকন, জহিরুল ইসলাম, মেহেদী হাসান, সাইদুল ইসলাম শিপু, মোঃ শাওন হাওলাদার, নাইম হোসেন, মোঃ রাজিব হোসেন, এইচ এম মিরাজ হোসেন ও মোঃ ইলিয়াস হোসেন।
দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।