রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন

বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ

মেহেরাব হোসেন রিফাত, বরিশাল ।। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নারী শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আসনসংকট নিরসনে পৃথক ছাত্রী পাঠকক্ষ চালু করা হয়েছে।

গতকাল রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের শহীদ তৌহিদুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের নিচতলায় নামফলক উন্মোচন, ফিতা কাটা ও দোয়া মোনাজাতের মাধ্যমে নতুন এ পাঠকক্ষের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূর মোহাম্মদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জি এম শহীদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুস সালাম এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুননেছা। এ ছাড়া কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এ কলেজে কর্মরত থাকা এবং স্থানীয় হওয়ার সুবাদে কলেজের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি অবগত। নানা সীমাবদ্ধতা ও সীমিত সামর্থ্যের মধ্যেও ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ চালু করা সম্ভব হয়েছে। বিএম কলেজের শিক্ষার্থীদের উন্নত মানসিকতা ও মেধার বিকাশে কলেজ প্রশাসন বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে পাঠকক্ষে আধুনিক ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। পাশাপাশি পাঠকক্ষটিকে সেমিনার ও কর্মশালা আয়োজনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ সময় গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী পিয়াংকা বলেন, নারী শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে এমন উদ্যোগ গ্রহণ করায় তাঁরা অত্যন্ত আনন্দিত। এ জন্য কলেজ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানাই। এটি সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ।

নতুন পাঠকক্ষ চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। তাঁদের মতে, এ উদ্যোগ নারী শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার পাশাপাশি লাইব্রেরিতে আসনসংকট কিছুটা নিরসনে ভূমিকা রাখবে।