বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪২
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

ডেস্করিপোর্ট ।। ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ-এর আনুষ্ঠানিক বক্তব্য ও প্রতিবাদ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে “মানহীন ঔষধ বাজারে রেখে রহস্যজনক নীরবতা—ঔষধ প্রশাসনের আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ-এর দুর্নীতির জালে হুমকিতে জনস্বাস্থ্য শিরোনামে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনকে সংশ্লিষ্ট করে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সে বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। প্রকাশিত সংবাদের বক্তব্য ও উপস্থাপিত তথ্যের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের অবস্থানের উল্লেখযোগ্য অসংগতি রয়েছে। বিশেষ করে মানহীন ঔষধ তৈরি, ঘুষ, দুর্নীতি, অনৈতিক আর্থিক লেনদেন এবং অবৈধ যোগসাজশের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে যথাযথ তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ কোনো ধরনের মানহীন ঔষধ তৈরি, ঘুষ, দুর্নীতি, অনৈতিক আর্থিক লেনদেন কিংবা সরকারি কর্মকর্তাদের সঙ্গে অবৈধ যোগসাজশে জড়িত নয়। একইভাবে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে জড়িয়ে প্রকাশিত অভিযোগের সঙ্গেও আমাদের প্রতিষ্ঠানের কোনো অনৈতিক সংশ্লিষ্টতা নেই।
সংবাদে ঔষধের নমুনা পরীক্ষা, পরীক্ষাগারের প্রতিবেদন, নিবন্ধন স্থগিতকরণ এবং উৎপাদন ও বাজারজাতকরণসংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিধিবদ্ধ প্রক্রিয়া, পরীক্ষার ফলাফল ও দাপ্তরিক নথির আলোকে মূল্যায়নযোগ্য। কোনো নির্দিষ্ট পণ্যের নমুনা পরীক্ষার ফলাফল বা প্রশাসনিক পর্যবেক্ষণকে ঘুষ, দুর্নীতি কিংবা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করে উপস্থাপন করার আগে যথাযথ তথ্য ও প্রমাণ থাকা প্রয়োজন।

আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহীন ঔষধ বাজারজাত অব্যাহত রাখা এবং প্রশাসনিক নির্দেশনা অমান্য করার যে বক্তব্য প্রকাশিত হয়েছে, সে বিষয়েও আমরা যথাযথ তথ্য যাচাই ও সংশ্লিষ্ট নথির ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানাচ্ছি। এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংশ্লিষ্ট পণ্যের ব্যাচ, পরীক্ষার ফলাফল, উৎপাদন ও সরবরাহের তথ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তের প্রকৃত অবস্থা বিবেচনা করা জরুরি।

বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ ঔষধের গুণগত মান বজায় রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো পণ্য বা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশ্ন, পর্যবেক্ষণ বা তদন্ত থাকলে আমরা যথাযথ প্রক্রিয়ায় তা মোকাবিলা করতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এ ধরনের বিষয়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ যাচাই করা অপরিহার্য।

আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রতিবেদকের প্রতি অনুরোধ জানাচ্ছি, প্রকাশিত সংবাদের তথ্য ও অভিযোগসমূহ পুনরায় যাচাই করে আমাদের প্রতিষ্ঠানের বক্তব্য যথাযথ গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং এই প্রতিবাদলিপিটি মূল সংবাদের সমান গুরুত্ব ও মর্যাদায় প্রকাশের ব্যবস্থা গ্রহণ করবেন।

পরিশেষে, আমরা স্পষ্ট করতে চাই যে, বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ সবসময় আইনসম্মত ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে বিশ্বাসী। প্রতিষ্ঠানের সুনাম, স্বচ্ছতা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন এবং প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের অধিকার আমরা সংরক্ষণ করছি। এ বিষয়ে ইতোমধ্যে পল্টন মডেল থানায় এবং পটুয়াখালী সদর থানায় সাধারন ডায়রি করা হয়েছে যাহার ডায়রি নঃ ২৩১ তারিখঃ ০৩/১১/২০২৬ এবং ১৪৬ তারিখঃ ০৩/১১/২০২৬
প্রকাশিত সংবাদের অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যের বিষয়ে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ-এর পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী,ম্যানেজিং ডিরেক্টর,বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ
ঠিকানা: ৫, রাজ্জাক টাওয়ার (৫ম তলা), পুরানা পল্টন, ঢাকা।