শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আগৈলঝাড়ায় রাতের আধারে বাজারের সরকারী জায়গা দখল করে ঘরউত্তোলন

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় রাতের আধারে বাজারের সরকারী জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যুদের ছয়টি ঘর উত্তোলন। দখলের প্রতিবাদে বাজার ব্যবসায়িদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দর ভূমিদস্যুদের বিচারের আশ্বাসে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে ব্যবসায়িরা।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নতুন আস্কর কালীবাড়ি স্বাধীনতাত্তোর সময়ে ৬৮শতক সরকারী সম্পত্তির উপর বাজার বসায় স্থানীয়রা। রাস্তার পাশ ও সরকারী জায়গায় প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে ওই বাজারে। কালক্রমে সপ্তাহে সেখানে দু’দিন হাট বসে। স্থানীয় হরেন ওঝা ও ভদ্রকান্ত জেলা প্রশাসকের অনুকুলে বাজারে দান করা জমির মধ্যে ১৯শতকের একটি ডোবা ছিল। বাজারের প্রয়োজনে ২০১১সালে বাগধা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারী অর্থায়নে ডোবাটি ভরাট করা হয়। ভরাট করা জায়গায় স্থানীয় ব্যবসায়িরা দোকানের জন্য জায়গা বরাদ্দ চেয়ে ৪/৫ বছর আগে এসি ল্যান্ড বরাবর আবেদন করে। অন্যদিকে বাজারের অপর ব্যবসায়িরা বাজার ব্যবস্থাপনার জন্য টল ঘর নির্মানের দাবি জানিয়ে আসছিলো।

বৃহস্পতিবার ২১ফেব্রয়ারী ব্যাবসায়িসহ স্থানীয় লোকজন ভাষা শহীদরে প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গেলে ওই সুযোগে গভীর রাতে চক্রিবাড়ি গ্রামের সুন্দর আলী হাওলাদারের ছেলে স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যু মোবারক হাওলাদার ও তার ছেলে মাহাবুব হাওলাদারের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল খালি বাজারের ওই ১৯ শতক খালি জায়গার উপর ছয়টি দোকান ঘর নির্মান করে দখল করে।
শুক্রবার সকালে ব্যবসায়িরা ও স্থানীয় জনগন বাজারের জায়গা দখল করে ঘর নির্মান দেখে বিক্ষোভে ফেটে পরে। ব্যাবসায়িরা জায়গা অবৈধ দখলমুক্তর দাবিতে অনির্দ্দিষ্ট কালের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষেভ মিছিল করে প্রতিবাদ জানাতে শুরু করে। এক পর্যায়ে রাতের আধারে দখল করা ছয়টি দোকান বিক্ষোভকারীরা ভেঙ্গে পাশ্ববর্তি খালে ফেলে দেয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমমিশনার (ভূমি) ফাতিমা আজরিণ তন্বী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এসময় উপজেলা আওয়ামী লীগ সাধালন সম্পাদক আবু সালেহ মো. লিটন, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, অশোক মেম্বরসহ সহ¯্রাধিক লোকজন বাজারে জড়ো হয়।
পরে অবৈধ দখল উচ্ছেদ করা যায়গায় ব্যবসায়ি ও সহ¯্রাধিক সাধরন জনগনের সন্মুখে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন অবৈধ দখলদারের বিরুদ্ধে উপস্থিত এসি ল্যান্ডকে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে যে কোন মূল্যে সরকারী জায়গা বাজারের অনুকুলে রাখার ঘোষণা দিলে উদ্দুদ্ধ পরিস্থিতি শান্ত হয়।

এসি ল্যান্ড উপস্থিত লোকজনকে জানান, দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়ে তিনি গেলেও দলখদাররা পলাতক থাকায় তা কার্যকর করা সম্ভব হয়নি। তবে তিনি একাধিক দখলদারদের তালিকা প্রনয়ন করেছেন। যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।