শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঝালকাঠিতে নিখোজ হওয়া ছেলের সন্ধান পেতে ভ্যান চালক পিতার আকুতি

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা থেকে নিখোজ হওয়া ১৭ বছর বয়সী একমাত্র ছেলের সন্ধান পেতে সকলের কাছে আকুতি জানিয়েছে ভ্যান চালক পিতা শাহিন হাওলাদার। সেই সাথে গত ১৮ ফেব্রুয়ারী রাতে আরিফ হাওলাদার নামে ১৭ বছর বয়সী হারিয়ে যাওয়া একমাত্র ছেলেকে খুজে পেতে সহযোগীতা কামনা করেছেন। ভ্যানের উপর বিভিন্ন ফল রেখে বিক্রি করেন শাহিন। একমাত্র ছেলে নিখোজের পর দিশেহারা ভ্যান চালক পিতা নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন।

ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে আরিফ হোসেন হাওলাদার নামের এক যুবক গত ১৮ ফেব্রুয়ারী সন্ধার পর থেকে নিখোজ হয়। আরিফের পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পাওয়ায় আরিফের বাবা শাহিন হাওলাদার গত ১৯ ফেব্রুয়ারী নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন যার নম্বর : ৭৫৭।

এ বিষয় নিখোজ আরিফের পিতা শাহিন হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি প্রতিদিন ভ্যানে করে বিভিন্ন ফল বিক্রি করি। গত মঙ্গলবার সন্ধার পর আমি পল বিক্রি করতে ছিলাম। রাত আনুমানিক পৌনে ৮টার সময় আমার দোকানে গিয়ে আমার সাথে কথা বলে। তকন আমি আমার ছেলেকে বাসায় যেতে বলি।

সে আমার ওখান থেকে বাসায় উদ্দেশ্যে চলে যায়। আমি রাতে বাসায় গিয়ে জানতে পারি আমার ছেলে আরিফ বাসায় যায়নি, আমি দেরি না করে তাকে খুজতে বাসা থেকে বেড়িয়ে পরি। অনেক খোজা খুজি করে তার সন্ধান না পাওয়ায় আমি নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করি। এ বিষয় আমি সকলের কাছে আকুল আবেদন জানাই এই যে, আমার একমাত্র ছেলের আরিফকে খুজে পেতে সকলের সহযোগীতা কামনা করছি। যোগাযোগ করার জন্য নিম্ন মোবাইল নম্বর দেয়া হলো : ০১৭২৬-৩৯০৮১৮।