নিজস্ব প্রতিবেদক জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবাষিকীতে ”খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানেকে সামেন রেখে বরিশাল শহরে প্রথম বারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সোয়া ৬ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ম্যারাথনের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান পিপিএম (বার),। বৃহত্তর বরিশাল সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী ১ শত ৫০জন পেশাদার ও সৌখিন রানার ৪ টি ক্যাটাগরীতে অংশ গ্রহণ করে। যেমন: হাফ ম্যারাথন (২১.১কিমি), পাওয়ার রান (১০কিমি),ড্রিম রান (৫কিমি) ও চ্যারিটি রান (৩.৫কিমি)। ম্যারাথনটি সকাল সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু উদ্যানে থেকে শুরু হয়ে লাকুটিয়া জমিদার পর্যন্ত গিয়ে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার (পিপিএম সেবা), সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক জোন ফাইজুর রহমান ও কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম, সহ বিভিন্ন কর্মকর্তা গণ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, এই ম্যারাথন দৌড় সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে নতুন মাত্রা হিসাবে কাজ করবে।