সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:০৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী করে তোলা হয়েছে: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক   বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীকে যুগোপযোগী, দক্ষ, পেশাদার করার জন্য নতুন আঙ্গিকে মডিউল ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যে দক্ষ মানবসম্পদ-দক্ষ পুলিশ বাহিনী উপহার দিয়েছেন, আমি বিশ্বাস করি তা সত্যিকার অর্থে জনগণের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে সক্ষম হবে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার সংযুক্ত ১০ এপিবিএন বরিশালে ৫৩ তম (টিআরসি) প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শণ শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, তোমরা যারা নবীন সদস্য আজকে এই পুলিশ বাহিনীতে যোগদান করেছো, সারা বাংলাদশের মানুষ জানেন, প্রধানমন্ত্রী প্রশংসা করে বলেছেন, বর্তমান আইজিপি মহোদয়ের নেতৃত্বে যে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমরা এসেছো তা ছিলো অত্যন্ত সৎ, স্বচ্ছ এবং নিরপেক্ষ। তোমরা কারো কোন তদবীর ব্যতিত তোমাদের মেধায়, যোগ্যতায় এখানে এসেছো। সুতরাং তোমরা এই নতুন প্রজন্ম স্বাধীনতার এই পঞ্চাশ বছর পূর্তিতে উদ্যম নিয়ে প্রকৃত পুলিশের আদর্শ লালন করে যতো অনিয়ম দূর্ণীতি কাটিয়ে নিয়ামক শক্তি হয়ে উন্নয়নের মহাসড়কে আরও বেগবান হয়ে দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিবে সেই আশাবাদ ব্যক্ত করছি।

শাহাবুদ্দিন খান বলেন, লাখো শহীদের ত্যাগের বিনিময়ে যে দেশ আমরা উপহার পেয়েছি সে দেশের জনগণের সেবা নিশ্চিত করতে এই পুলিশ ট্রেনিং সেন্টারের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তোমরা আজ থেকেই প্রস্তুত। “মুজিব বর্ষ” হিসেবে এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা স্লোগান নিয়েছি “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ” এই স্লোগানকে মনে ধারণ করে সত্যিকার অর্থে জনগণের পুলিশ হয়ে কাজ করতে হবে। আমি প্রশিক্ষণার্থীদের সার্বিক সফলতা কামনা করছি।