বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে বীমা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  বরিশালে নগরীতে শুক্কুর হাওলাদার (৫৮) নামে এক বীমা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকালে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মাদরাসা এলাকার ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত শুক্কুর বরিশালের আমিরগঞ্জ এলাকার মুকন্দপট্রির মৃত: আ: মান্নান হাওলাদারের ছেলে। বর্তমানে সে বাঘিয়া এলাকায় স্ত্রী রেহানা বেগম এবং মেয়ে লিজা ও লামিয়াকে নিয়ে ভাড়া থাকতো। এছাড়া সে একটি বিমা কোম্পানিতে চাকুরী করতো।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) শাহ্ ফয়সাল আহমেদ জানান, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে শুক্কুর আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বিষয়টি।