বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঝালকাঠিতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

একই দুর্ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বাসন্ডা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পেশকার বাড়ির আবদুল খালেকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নেছারাবদ দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি মুনাজাত শেষে মোটরসাইকেলযোগে সিয়ামসহ অপর একজন ভাণ্ডারিয়া গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসন্ডা সেতুর পশ্চিম পাশে পৌঁছালে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে উভয়ই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে সিয়ামের মৃত্যু হয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনার পরপরই আহত দুইজনকে বরিশাল নেওয়া হয়। পরে তাদের মধ্যে একজন মারা যায়। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।