শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

তাহিরপুরে নদী তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তিনদী তীরে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

সারা দেশের নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ও তাহিরপুর থানা এসআই গোলাম মস্তফার সহযোগিতায় বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর ও বালিজুরী এলাকার রক্তী নদী তীরে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, আজ একই সময়ে সারা দেশের ন্যায় তাহিরপুরেও নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ অভিযান নদী ও খালের তীরে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকারের স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।