বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৪০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

তজুমদ্দিনে ১৫ দিনেও অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা  ভোলার তজুমদ্দিনের চরজহিরউদ্দিনের নিশ্চিন্তপুর সংলগ্ন মেঘনা নদীতে পাওয়া অজ্ঞাত পুরুষ লাশ উদ্ধারের ১৫ দিন অবিহিত হলেও এখনো লাশের পরিচয় ও স্বজনের সন্ধান মিলেনি।

থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, অনুমান ২৮ বছর বয়সী অজ্ঞাত পুরুষ লাশ উদ্ধারের পর অপমৃত্যু মামলা শেষে ছবি ও আলামত বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ময়না তদন্ত ও ডিএনএ সংরক্ষণের পর ভোলা আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই সানাউল্লাহ জানান, ১৩ ফেব্রুয়ারি সকালে চরজহিরউদ্দিনের বড়মলংচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর ৯০ নং কলোনী সংলগ্ন মেঘনার তীর থেকে ভাসমান অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ছিল হলুদ রংয়ের হাফহাতা পুরানো গেঞ্জি, ভিতরে সাদা পুরানো সেন্টুগেঞ্জি ও বাম হাতে ঘড়ি। মামলা নং ০২/২০২০ ।