নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলম বলেছেন,পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে।নিজেকে সুশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ উন্নত হবে,আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।এখনই সময় নিজেকে গড়ে তোলার। পড়ালেখা করার মাধ্যমে নিজেকে স্বনির্ভর করে নিজের ভবিষ্যত জীবন গড়তে হবে।

বুধবার(১১মার্চ) বেলা ১২ টায় বিএমপি বিমানবন্দর থানার আয়োজনে খানপুর রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গড়া,সে স্বপ্নকে বাস্তবে পরিনত করতে হলে যে যার অবস্থানে থেকে কাজ করতে হবে।ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক কার্যকলাপে অংশ নিতে হবে। সমাজের মানুষকে
জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক,বাল্যবিবাহ,যৌতুক ও ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ সম্পর্কে সচেতন করে তুলতে হবে।নিজেরা সচেতন হতে হবে এবং পুলিশকে অপরাধী সম্পর্কে তথ্যদিয়ে ছাত্ররা গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে।

উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম বলেন,জঙ্গিদের ধর্ম,বর্ন,মেহমান নেই।তারা দেশ ও জাতির শত্রু।জঙ্গিদের উদ্দেশ্য হচ্ছে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরী করা।সমাজের মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করাই তাদের কাজ।বাংলাদেশ পুলিশ সব সময় জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেযাচ্ছে। সমাজে শান্তি শৃংখলা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদ ও মাদক সম্পর্কে তোমরা তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করতে পার।তোমাদের নিয়েই স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন আমাদের প্রধানমন্ত্রী।
সভায় বিশেষ অতিথি ছিলেন,বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো: জাহিদ বিন আলম।

সভায় সভাপতিত্ব করেন রাশেদ খান মেমন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর সিকদার।এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও গভর্নিং সদস্যরা উপস্থিত ছিলেন।