মঙ্গলবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪৬
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

ঝালকাঠিতে নকল শিশু খাদ্য ও ডিটারজেন্ট তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

ডেক্সরিপোর্ট  ঝালকাঠির নলছিটিতে একটি নকল ডিটাজেন্ট তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ডিটারজেন্ট উদ্ধার করেছে র‌্যাব। এ ছাড়াও কারখানাটির মালিকের বাড়ি থেকে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে দুটি দল উপজেলার ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থাপিত কারখানাটিতে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মীর এমদাদুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব জানায়, ষাইটপাকিয়া গ্রামের মীর শফিকুল ইসলামের ছেলে মীর এমদাদুল ইসলাম বাড়ির মধ্যেই ডিটারজেন্ট কারখানা স্থাপন করেন। এ কারখানায় উৎপাদিত ডিটারজেন্ট বিভিন্ন কম্পানির মোড়ক নকল করে প্যাকেটে ভরে বাজারে বিক্রি করতেন। এমনকি জেলার বিভিন্ন স্থানে এসব নকল ডিটারজেন্ট সরবরাহ করা হতো। পাশাপাশি তিনি শিশুদের ভেজাল খাদ্য, সাবান, কয়েল, চাপাতাসহ নানা ধরনের সামগ্রী তৈরি করেও বাজারজাত করতেন বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে র‌্যাব ওই কারখানায় অভিযান চালায়। কারখানার মালিক মীর এমদাদুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নলছিটির সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন।

এ ব্যাপারে র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, নকল ডিটারজেন্ট তৈরি না করার জন্য কারখানার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন। র‌্যাব উদ্ধার করা অবৈধ ডিটারজেন্ট ও শিশু খাদ্যগুলো নষ্ট করে দেয়।