বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৯
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বিদেশি মদের চালানসহ বিশম্ভপুরে মাদক কারবারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি  বিদেশি মদের চালান ও চোরাই মোটরসাইকেলসহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মঞ্জিল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

বুধবার আলামত সহ ওই মাদক ব্যবসায়ীকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মঞ্জিল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উওর কাপনা গ্রামের জালাল মিয়ার ছেলে।

জানা গেছে, র্যাব-৯ সিলেটের সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার মহাকুড়া গ্রামের নতুন সড়কে মাদক ক্রয়-বিক্রয়কালে মঙ্গলবার গভীর রাতে র্যাবের একটি চৌকস টিম বিদেশি মদের চালানসহ মঞ্জিলকে আটক করেন।

এ সময় তার হেফাজত হতে ৪৫ বোতল বিদশি মদ,একটি চোরাই ভারতীয় গ্রামার মোটরসাইকেল তিনটি সিমসহ দুটি মোবাইল ফোন সেট ও মাদক বিক্রির নগদ সাড়ে ১০ হাজার টাকা জব্দ করা হয়।