বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৯
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

গৌরনদীতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত, ফায়ারম্যানসহ আহত ৩

গৌরনদী প্রতিনিধি  বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান সম্পূর্ণ ও ২টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ারকর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারনা করেছেন। এ অগ্নিকান্ডের সময় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।

এ বাসস্ট্যান্ডে ৯দিনের মাথায় আবার অগ্নিকান্ডের ঘটনায় বাসস্ট্যান্ডের আড়াই শতাধিক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

গৌরনদী ফায়ার ষ্টেশনের সাব-অফিসার আব্দুস ছালাম জানান, বুধবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার রিপন ইলেকট্রিক দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ফায়ার কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে অগ্নিকান্ডে রিপন ইলেকট্রিক, জাহাঙ্গাীর হোসেনের ব্যাটারী চার্জের ও মাইকের দোকান,নুরুউদ্দিনের মুদি দোকান, কালুর ফলের দোকান সম্পূর্ণ ও তাজুল টেকরেটর, আঃ রব খানের চায়ের দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ষ্টেশনের ফায়ার কর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমন, ইউএনও ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।