বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২২
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

টাঙ্গাইলে নসিমনচাপায় ২ নারী নিহত

ডেক্সরিপোর্ট  টাঙ্গাইল জেলার নাগরপুরে নসিমনচাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকালে নাগরপুর-মির্জাপুর সড়কের দক্ষিণ ঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া গ্রামের ফকির চাঁনের স্ত্রী উজালা বেগম (৫০) ও সাটুরিয়া উপজেলার বেতুলিয়ার গ্রামের ছামের আলীর স্ত্রী শেফালী বেগম (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন পাকুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলিয়ার হোসেন (৫৫)।

আহত আলিয়ার হোসেন জানান, আমি সাইকেল নিয়ে হাটে যাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন বাসকে সাইড দিতে গিয়ে আমাকে ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে চাপা দেয়। এতে আমি সাইকেল রেখে লাফ দিলে মাথায় আঘাত পেয়েও সৌভাগ্যক্রমে বেঁচে যাই; কিন্তু দুই নারী ঘটনাস্থলেই নিহত হন।

নাগরপুর থানার ওসি মো. আলম চাঁদ জানান, সকালে ঘাগড়া থেকে ধানভর্তি একটি নসিমন বিপরীত দিক থেকে আসা একটি পিকনিকের বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও অপর একজন পথচারী আহত হন। এ ঘটনায় নসিমন আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।