মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:১১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় একই রশিতে ঝুলে প্রেমিক -প্রেমিকার আত্নহত্যা !

ডেক্সরিপোর্ট:প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একই রশিতে ঝুলে প্রেমিক -প্রেমিকার আত্নহত্যার ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামে।

গত বুধবার গভীর রাতে ইচ্ছে রাণীর বাড়ির অদূরে একটি গাছে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন তারা।নিহতরা হলেন- সুনিল পাল (২১) ও ইচ্ছে রাণী পাল (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুনিলের বাড়ির বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী গ্রামে। আর ইচ্ছে রাণীর বাড়ি কাশিপুর গ্রামে।

আমজান খোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান, দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরমধ্যেই সুনিলের অন্যত্র বিয়ে ঠিক করে তার পরিবার। কিন্তু তাতে রাজি হচ্ছিল না সুনিল।

পরে ইচ্ছে রাণীর পরিবারে কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সুনিলের পরিবার। কিন্তু সুনিলের পড়াশোনা কম থাকায় ইচ্ছে রাণীর পরিবার বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। এ কারণে দুজন এই আত্মহত্যার পথ বেছে নেন।ইচ্ছে রাণী এবার ডিগ্রি পরীক্ষা দিচ্ছিলেন। আর সুনিল এসএসসি পর্যন্তও পড়েননি।

এ বিষয়টি রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে তরুণ-তরুণীর লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।