রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৩
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

মানিকগঞ্জে জ্বর-কাশি, শ্বাসকষ্টে আক্রান্ত নারীর মৃত্যু, গ্রাম লকডাউন

ডেক্সরিপোর্ট  মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে জ্বর-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত সুচিত্রা সরকার (২৬) হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের নিতাই সরকারের স্ত্রী।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে বড়ইছড়া গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন জানান, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ওই নারীর করোনা টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত গ্রামটি লকডাউন থাকবে। লকডাউন থাকাকালীন ওই গ্রামে বাস করা প্রায় ২শ’ পরিবারের খাওয়া-দাওয়ার ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে। হাসপাতালের পরিচালক ডা. মাহবুবুল হাসান জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহত সুচিত্রা সরকার ৭ দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং দুদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন।

মৃত সুচিত্রা সরকারের স্বজনদের উদ্ধৃতি দিয়ে হাসপাতালের পরিচালক জানান, ৭ দিন আগে ওই নারীর শ্বশুর মারা যান। তার শেষকৃত্য অনুষ্ঠানে অনেক লোকসমাগম হয়েছিল। সেখানে তিনি কারও মাধ্যমে আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, নিহত নারীর স্বজন ও প্রতিবেশীদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই হাসপাতালকে বিশেষ নজরদারি এবং রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।