শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২০
শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক

মসজিদুল হারাম ও নববীতে একাধিক ইমাম ও মুয়াজ্জিন না রাখার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ২১ দিনের আংশিক কারফিউতে আরও কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব সরকার। বর্তমান পরিস্থিতিতে মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববীতে আজান-নামাজে আপাতত একাধিক মুয়াজ্জিন ও ইমাম রাখা হবে না বলেও নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় কারফিউয়ের সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে।

এদিকে সৌদি আরবের দুই পবিত্র স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে একাধিক মুয়াজ্জিন ও ইমাম রাখার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দুই পবিত্র স্থানে মুয়াজ্জিন ও ইমামের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে হারামাইন কর্তৃপক্ষ পরামর্শের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কাবা শরিফের প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান সুদাইসির পরামর্শের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করে এক জরুরি নির্দেশনা জারি করেন। জানা গেছে, মসজিদুল হারামে প্রতিদিন আজানের জন্য দুজন মুয়াজ্জিন ও নামাজের জামাতের জন্য একজন ইমাম নিয়োজিত থাকবেন।