বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:০০
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

শ্বাসকষ্টে রোগীর মৃত্যু, শেরপুরে করোনা সন্দেহে ১০ বাড়ি লকডাউন

ডেক্সরিপোর্ট  শেরপুরে তিন দিন শ্বাসকষ্টে ভোগার পর রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি খুলনা বাগেরহাট জেলার রামপালে পাইলিং শ্রমিকের কাজ করতেন। সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার তিনি নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামে নিজ বাড়িতে আসেন।

নিহত ব্যক্তি স্থানীয় ফার্মেসি থেকে শ্বাস কষ্টের ওষুধ ব্যবহার করেছিলেন। তারপরও তার শ্বাস কষ্ট বন্ধ হয়নি। রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় করোনা আতংক বিরাজ করছে। ফলে রাতেই ওই বাড়ি লকডাউন করে দেয়া হয়।

সোমবার (৩০ মার্চ) শেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ আইডিসিআরের সাথে যোগাযোগ করে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছেন। একই সাথে ওই বাড়ীর আশপাশের ১০ বাড়িকেও লকডাউন করা হয়। নিহত ব্যক্তির মরদেহ দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে ঢাকা থেকে নমুনার পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।