নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার ক্ষুদ্র বব্যসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চীনে সৃষ্টি হওয়া প্রাণঘাতিক ‘করোনাভাইরাস’ পরিণত হয়েছে মহামারিতে। বাংলাদেশে এর প্রভাব পড়েছে অনেক। দিনে দিনে বাড়ছে ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ আক্রান্ত রোগী। লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের দিনমজুর মানুষেরা।
সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বন্ধ থাকায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে, তাই সরকারের পক্ষ থেকে নিম্নয়ায়ের মানুষ এর জন্য খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
রবিবার ২৯ মার্চ উপজেলা ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন চেয়ারম্যান আশিক মিয়ার তত্ত্বাবধানে ও কাজীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ফুল মিয়ার সহযোগিতায় এলাকার ছোট বড় সবকয়টি বাজারের ১শত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কিন্তুূ খাদ্য সামগ্রী ভাগ বন্টন ও বিতরণে অনিয়মের গুজন শুরু হয়। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন সমাজের বক্তব্য বাজারে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছেনি এবং প্রাপ্ত খাদ্য সামগ্রী সমান ভাগে বিতরণ হয়নি, কেউ পেয়েছে চাউলের সাথে ডাল,সবান আবার অনেকে শুধু চাউল পেয়েছে। তার কারণ সাধারণ জনগণ এখনও বুঝতে পারেনি।
এ ব্যাপারে জানতে চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এর ফোনে যোগাযোগ করা হলে উনার ফোন বন্ধ পাওয়া যায়। পরে কাজীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব ফুল মিয়া এর সাথে কথা হলে বিতরণে অনিয়মের কথা অস্বীকার করে বলেন উপজেলা থেকে খাদ্য সামগ্রী আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুজন সদস্য দিয়ে কাজীগঞ্জ বাজারে তা পাঠালে আমার বাজারের লিস্ট অনুযায়ী তা বিতরণ করি। খাদ্য সামগ্রী ভাগ বন্টনে কোন অনিয়ম হয়নি। আমরা যা পেয়েছি তাই সবার মাঝে বিতরণ করেছি তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলানায় কম খাদ্য সামগ্রী আমাদের কাছে আসে তাই সবাইকে দেওয়া সম্ভব হয়নি।