মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

বরিশাল নগরীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ডেক্সরিপোর্ট:আসন্ন ঈদ উপলক্ষে বরিশাল নগরীকে যানজট মুক্ত ও সড়ক গুলোর শৃংখলা ফেরাতে নগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। বুধবার দিনভর শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের বেশ কয়েকটি টিম যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে।

ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) খাইরুল আলমের নেতৃত্বে শহরের ব্যবসায়িক পাড়া গির্জা মহল্লা, চকবাজার ও সদর রোডের এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ছিল লক্ষ্যণীয়।

আইন অমান্য করে আরোহীরা মোটরসাইকেল সড়কে রাখায় তাও তুলে নিয়ে যায় ট্রাফিক পুলিশ। অভিযানের কারনে যানজট কমে যাওয়ায় স্স্বস্থির নি:শ্বাস ছেড়েছেন নগরবাসী।তারা এ অভিযান কে সাধুবাদ জানিয়েছেন ।

ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) খাইরুল আলম জানান নগরীকে যানজট মুক্ত রাখতে নগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহন করা হয়েছে, জনগুরুত্বপূর্ণ এলাকাগুলো একাধিক টিম মোতায়েন থাকছে। বুধবার থেকে এই উদ্যোগ বাস্তবায়নে টিমগুলো ডিউটি পালন করেছে।

তিনি আরো জানান, বিশেষ করে গাড়িগুলোকে নগরীর এ কে স্কুল মাঠে পার্কিং করানো হবে।ঈদ পর্যন্ত এ বিশেষ অভিযান চলমান থাকবে।