বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৯
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

বরিশালে ব্রাক ও এস আর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

ডেক্সরিপোর্ট  ব্রাক এবং এস আর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে কর্মহীন ১৬৬ পরিবারের মাঝে নগদ টাকা এবং ১৩০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার ৫ এপ্রিল সকাল ১১ টার দিকে নগরীর কেডিসি বালুর মাঠে ব্রাক বরিশাল এর আয়োজনে ১৬৬ জন কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ ১৫০০ টাকা করে মোট ১৬৬ টি পরিবারের মাঝে ২ লক্ষ ৪৯ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি কেডিসি বালুর মাঠের কিছু কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ টাকা তুলে দেন। ব্র্যাকের পক্ষে এ কাজে সমন্বয় করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রিপন চন্দ্র মন্ডল।পরে সেখান থেকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের এস আর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে লাকুটিয়া বাটনা প্রধান কার্যালয়ে বরিশাল সদর উপজেলা এবং মহানগরীর ১৩০০ কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় প্রত্যেককে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, পেঁয়াজ এবং তেল ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। পর্যায় ক্রমে বরিশাল সদর উপজেলা এবং মহানগরীর ১৩০০ টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহবান জানান।