বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:১০
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

জোংড়া ইউনিয়নে সোনালী ব্যাংক এর সিইও এন্ড এমডি আতাউর রহমানের খাদ্য সামগ্রী বিতরণ

কামরান হাবিব, রংপুর  একজন মানুষ কিভাবে এতোকিছু নিয়ে ভাবতে পারেন তা নিজের চোখে না দেখলে নয়। আর তিনি অন্য কেউ নন উত্তর জনপদের মেধাবী ব্যক্তিত্ব সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান প্রধান।

তিনি শুধু তার কর্ম ব্যস্ততার মাঝেও সমাজ বদ্ধ মানুষ গুলো কথা প্রতিনিয়ত ভাবেন বলেই তাদেরকে নিয়ে সর্বদাই বহুমূখী চিন্তা ভাবনার মাঝে জাগ্রত থাকেন। যদিও তিনি ঢাকায় থাকেন তবুও তার মন পরে থাকে এই অঞ্চলের কোমলমতি মানুষের গুলোর কাছে। তার এই আবেগী মন সর্বদাই এলাকার মানুষের কল্যাণ নিশ্চিত করেছে।

তাই তো তিনি দুরে থেকেও করোনা পরিস্থিতিতে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে তার দায়িত্বশীল ভুমিকা পালন করতে মোটেও ভুল করেননি। তিনি করোনা পরিস্থিতিতে জোংড়া ইউনিয়নের কর্মহীন মানুষের কষ্টলাঘব করতে জরুরি খাদ্য সামগ্রী তাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেন।

তিনি পাটগ্রাম উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান এর মাধ্যমে এই জরুরি খাদ্য সামগ্রী বিতরণের পরামর্শ দিলে উপজেলা নির্বাহী অফিসার। মোঃ মশিউর রহমান তার দায়িত্ব পালনে ছিলেন যোগ্য নেতৃত্ব আর তার নেতৃত্বে জরুরি খাদ্য সামগ্রী পেলেন শ্রমজীবি কর্মহীন মানুষজন।বিতরণকালে জোংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আশরাফ আলী ও সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখার ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

তবে জরুরি খাদ্য সামগ্রী হাতে পেয়ে এসব শ্রমজীবি কর্মহীন মানুষ গুলো সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডি মো: আতাউর রহমান প্রধানের মঙ্গল কামনা করেন এবং এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।