বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

মুন্সীগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ সভাপতি শোভন!

ডেক্সরিপোর্ট:মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া চকে হাসেম বেপারীর জমির ধান কেটে কৃষকদের সহযোগিতা করা হয়।

বৃহস্পতিবার দুপুর থেকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলের নেতৃত্বে ধান কাটা শুরু হয়।

বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতিসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যোগ দেন। বিকাল ৪ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ সম্পাদক রনী চৌধুরী ধান কাটায় অংশ গ্রহণ করেন।

এ ছাড়াও দিনব্যাপী ধান কাটায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সহযোগিতা করেন।