বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক:আরমাত্র কয়েক দিন পরেই বেজে উঠবে বিশ্বকাপের আনুষ্ঠানিক ঘন্টা। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে অংশগ্রহণকারী ১০ দল। বৃহস্পতিবার সব দলের অধিনায়ক নিয়ে হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

শুক্রবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রতিটি দল দুটি করে গা গরমের ম্যাচ খেলবে।

আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে পাকিস্তান-আফগানিস্তান এবং শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা। ব্রিস্টলে হবে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। আর কার্ডিফে খেলবে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা।

এ মুহূর্তে প্রতিটি দলের খেলোয়াড়েরা ফিট। প্রস্তুতি ম্যাচ বলে সবাইকে বাজিয়ে দেখতে চায় দলগুলো। মূল পর্বে খেলার আগে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।